জামাল : আরে দোস্ত, কেমন আছিস? তোকে তো আজকাল দেখাই যায় না।
কামাল: আছি ভালো। ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। তোর খবর কী?
জামাল: ভালো। তবে ফেইসবুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি।
কামাল: আমারও তো একই অবস্থা। যদিও ফেইসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
জামাল: কিন্তু এখন তো এটা অসামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।
কামাল: তা উঠেছে। কিন্তু এ জন্য তো আর ফেইসবুককেই দায়ী করা যায় না।
জামাল: দায়ী করছি না, তবে অপব্যবহারের কুফল নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি।
কামাল: আসলে সব প্রযুক্তিরই ভালো-মন্দ দুটো দিক রয়েছে, যা ব্যবহারকারীর ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় ।
জামাল: ফেইসবুককে অনেকে এখন রাজনীতি চর্চার ক্ষেত্র বানিয়ে একে বিষিয়ে তুলেছে।
কামাল : অথচ সামাজিক কল্যাণে ও জনমত গঠনে ফেইসবুক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন করছে।
জামাল: শিক্ষা-সংস্কৃতি চর্চায় এর গুরুত্বকে আমি খাটো করে দেখছি না তবে বিনোদনের নামে যে অপসংস্কৃতি ও অশালীন পরিবেশ ছড়িয়ে দিচ্ছে তাতে তো তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে।
কামাল: তা হচ্ছে, কিন্তু সে ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষও সজাগ রয়েছে। তারা কিছু কিছু কঠোর পদক্ষেপও নিচ্ছে।
জামাল: পদক্ষেপ যদিও নেওয়া হচ্ছে কিন্তু প্রতিরোধ পুরোপুরি সম্ভব হচ্ছে বলে মনে হয় না।
কামাল: আসলে এক্ষেত্রে ফেইসবুক ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।
জামাল: সেটা অবশ্য সত্য। সবাই সচেতন হলে দুষ্টরা আর পাত্তা পাবে না।
কামাল : আসলে ফেইসবুকের কল্যাণকর ভূমিকাকেই কতিপয় খারাপ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
জামাল: আর এজন্য অভিভাবকগণ আজ চরমভাবে আতংকগ্রস্ত হয়ে পড়েছে।
কামাল: শিক্ষকরাও নিরুৎসাহিত করছে ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে।
জামাল: আসলে সময়ের সদ্ব্যবহার করে যদি প্রয়োজনীয় কাজে ফেইসবুক ব্যবহার করা হয় তবে তো সবার জন্যই মঙ্গল।
কামাল : হ্যাঁ, ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তা হলেই কুফলের চেয়ে সুফল পাওয়া যাবে বেশি। চল এখন যাওয়া যাক।
0 Comments