Header Ads Widget

বৃক্ষের প্রয়োজনীয়তা' বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

বৃক্ষের প্রয়োজনীয়তা' বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ


সিজার: কেমন আছ তারেক?

তারেক: ভালো। তুমি কেমন আছ?

সিজার: ভালো আছি। এই ভরদুপুরে কোথায় যাচ্ছ?

তারেক: বৃক্ষমেলায়। কিছু গাছ কিনতে হবে।

সিজার: গাছ কিনবে কেন?

তারেক : ভাবছি আমাদের বাড়ির চারদিকে কিছু গাছ লাগাব?

সিজার: গাছ আবার লাগাতে হয় নাকি? ওগুলোতো এমনিতেই হয়।

তারেক: হ্যা বন্ধু, গাছও লাগতে হয়। গাছের পরিচর্যা করতে হয়। কারণ, গাছই তো আমাদের প্রধান বন্ধু।

সিজার: মানে?

তারেক : মানে হলো, গাছ ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারব না। গাছ না থাকলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ হলো অপরিহার্য এক উপাদান।

সিজার : তাহলে তুমি বোঝাতে চোচ্ছ, গাছ ছাড়া পৃথিবী অচল?

তারেক: অনেকটা সেরকমই। যেমন ধর, আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, সেটা পাই গাছ থেকে। ফলমূল, খাদ্যসামগ্রী, আসবাবপত্র বানানোর জন্য কাঠ, ছায়া, সৌন্দর্য - সবক্ষেত্রেই তো গাছের প্রয়োজন।

সিজার: তাই তো। এভাবে তো ভাবিনি কোনোদিন।

তারেক : তাহলে এখন বুঝতে পারছ তো? চলো এবার বৃক্ষমেলায়। তুমিও কিন্তু গাছ কিনে নিয়ে আসবে।

সিজার: চলো বন্ধু। আমিও তোমার মত গাছ লাগাবো।

তারেক: তোমাকে ধন্যবাদ। চলো।

Post a Comment

0 Comments