Header Ads Widget

বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়।

বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন, মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই ।

সারাংশ : কেবল বেঁচে থাকাতেই মনুষ্যজীবনের সার্থকতা নয়। বরং জগৎ-জীবন ও জাতির মঙ্গল এবং কল্যাণসাধনের জন্যে উৎসর্গীকৃত জীবনই উৎকৃষ্ট। প্রকৃতপক্ষে এরূপ জীবনই সার্থকতা লাভ করে।

Post a Comment

0 Comments