Header Ads Widget

ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ


রনি : শুভ সকাল বনি, কেমন আছিস?

বনি : শুভ সকাল, ভালো আছি। তুই কেমন আছিস?

রনি : ভালো, তোকে একটা জিনিস দেখাই অবাক হয়ে যাবি। এই দেখ, বিজ্ঞানী আইনস্টাইনের জীবন ও কর্ম। এখানে আইনস্টাইনের জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে।

বনি : সত্যিই অবাক হওয়ার মতো বিষয়, এসব তুই কোথায় পেলি?

রনি : আরে গাধা, নেট থেকে ডাউনলোড করেছি। ইচ্ছা করলে তুইও করতে পারিস।

বনি : না রে দোস্ত, আমার পক্ষে সম্ভব নয়।

রনি : কিন্তু কেন?

বনি : বাবার ধারণা, ইন্টারনেট ব্যবহার করলে ছেলেরা নষ্ট হয়ে যায়। পড়াশুনার ক্ষতি হয়।

রনি : তোর বাবার ধারণা পুরোপুরি ঠিক নয়। কারণ বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট জ্ঞান অর্জনের একটি সহজ মাধ্যম, যেখানে কোটি কোটি তথ্য, ভিডিও রয়েছে, যা আমাদের পরিশ্রম অনেক কমিয়ে দিয়েছে। তাছাড়া ফেসবুকের মাধ্যমে আমরা যেমন গোটা বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি, তেমনিভাবে খুব সহজে চিঠি কিংবা যেকোনো ডকুমেন্ট মেইল করতে পারি বিশ্বের যেকোনো স্থানে। নেট ছাড়া বর্তমান জীবন অনেকটাই অপূর্ণ ।

বনি : তাহলে বাবা যে বললেন...

রনি : তোর বাবার কথারও একটা যুক্তি আছে, তা হলো অতিরিক্ত কোনোকিছুই ভালো নয়। অনেক সময় আকাশ-সংস্কৃতির জন্য আমরা বিপথেও যেতে পারি।

বনি : তাহলে তো তার দোষ ইন্টারনেটের নয়। যে ব্যবহার করবে তার।

রনি : এই তো ঠিক বুঝেছিস। আমি তোর বাবাকে বুঝিয়ে বলব। ইন্টারনেটের অনেক কুফল আছে। তবে সেগুলোকে এড়িয়ে চললে ইন্টারনেট মানুষের জীবনে অন্যতম আশীর্বাদ। ঠিক আছে দোস্ত। ভালো থাকিস ।

বনি : তুইও ভালো থাকিস। আবার দেখা হবে।

Post a Comment

0 Comments