Header Ads Widget

আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল।

আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।

সারাংশ : বর্তমান পৃথিবীতে মানুষ নেশাগ্রস্তের মতো ধন-সম্পদের পিছনে ধাবমান। অর্থের এ অন্ধনেশা মানুষের আত্মবিনাশের পথকেই প্রশস্ত করছে। জীবনের এ পর্যায়ে এসে মানুষের পিছিয়ে আসার পথ নেই । অথচ এ অবস্থা থেকে মুক্তির জন্যে এখনই এ নেশা পরিত্যাগ করা প্রয়োজন ।

Post a Comment

0 Comments